শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দুই মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১৭৪ বার

বিপুল অর্থ, অস্ত্র ও মদকসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অস্ত্র ও মাদক আইনের মামলা দুটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামি গোল্ডেন মনির একজন চোরাকারবারি। তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ অস্ত্র, গুলি, মাদক, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্যক্তির নামের সিল নিজ হেফাজতে রাখার কথা আসামি স্বীকার করেন।

গত বছরের ২২ নভেম্বর অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার আলাদা তিন মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে ১৮ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছিলেন আদালত।

এর আগে গত ২১ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, মনির অবৈধ উপায়ে এক হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন।

গাউছিয়া মার্কেটের কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে আকাশপথে সোনা চোরাচালানে জড়িয়ে পড়ে মনির। এতে বিপুল অর্থ-বিত্তের মালিক হয়ে সে কবজায় নেন রাজউক। কারসাজির মাধ্যমে মালিক হয় একের পর এক প্লটের, গড়ে তোলে এক অন্ধকার জগত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com