শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘সাহস থাকলে আমাকে ধর্ষণ করতে আসুক’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৯ বার

নারীকে হেনস্তা ও নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তিনি বলেছেন, ‘বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে। ঝেঁটিয়ে বিদায় করা হবে ধর্ষণ করতে আসলে।’

গতকাল সোমবার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নুসরাত জাহান বলেন, ‘ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনো নারী এ ধরনের হুমকিকে ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।’

অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নুসরাত জাহান। সবাইকে চোখ-কান খোলা রাখার কথা জানান তিনি।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ‘কোনো ঝামেলা হলেই নিজের দলের নারী কর্মীদের এগিয়ে দেয় বিজেপি, কারণ মেয়েদের সম্মান করতে জানে না তারা। মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, ‘আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে তা যাতে আর কোনো মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com