শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিদ্রোহীদের মদদদাতার তালিকা করার নির্দেশ শেখ হাসিনার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২১২ বার

পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশও দেন তিনি। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নির্দেশ দেন। সভাশেষে বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, সভায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহীদের মদদদাতাদের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও সভায় আলোচনায় উঠে আসে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যে আটটি কেন্দ্রীয় টিম রয়েছে, তাদের এসব বিষয়ে খোঁজখবর নেওয়া ও তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। যেসব জায়গায় ইতোমধ্যে পৌর নির্বাচন হয়েছে এবং আগামীতে অনুষ্ঠিত হবে প্রত্যেক জায়গার খবর নিতে বলেছেন তিনি।

কোন কোন পৌরসভায় কারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের কারা মদদ দিচ্ছেন, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে কারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বা কাদের প্ররোচনায় দলের সিদ্ধান্ত কারা উপেক্ষা করছে, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় কোনো নেতা বা এমপি আছেন কিনা, সে তথ্য তিনি নিতে বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের। শুধু বিদ্রোহী প্রার্থীই নয়, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহীদের মদদ দিচ্ছে বা তাদের পক্ষে অবস্থান নিয়েছে, তারাও আগামীতে দলের কোনো মনোনয়ন পাবেন না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com