রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৫ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়াকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তৃতা শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেন রিজভী। উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দু দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com