রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ বার

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।এর মধ্যে প্রথম দিন অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত।তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তারা মৌখিক প্রস্তাব পেয়েছেন। এতে তারা সাড়া দিয়েছেন। সোমবার তাদের প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রী আলাদাভাবে বৈঠক করবেন। পরে প্রয়োজনে একটি সর্বদলীয় বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতেই হতে হবে।’

এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের বিষয়ে দলটির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে এনসিপি নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো প্রধানমন্ত্রীকে জানানো হবে। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ দলটির পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com