বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

লন্ডনে গুলিবিদ্ধ বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ বাংলাদেশি প্রবাসী বিশ্বনাথের হিরণ আলী (৪০) মারা গেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নেলসন স্ট্রিটে নিজের বাসার সামনে সন্ত্রাসী হামলার শিকার হন এ প্রবাসী।

হিরণ আলী বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন (উজান মসলা) গ্রামের মরহুম ইরপান আলী পুত্র। এক মেয়ে ও এক ছেলের জনক হিরণ দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (যুক্তরাজ্য সময়) পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারী তাকে গুলি করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় হিরণ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুলি লাগায় তখনই হিরণ মিয়ার ব্রেইন ড্যামেজড হয়ে যায় বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কৃত্রিম অক্সিজেন দিয়ে দুই দিন বাঁচিয়ে রাখার চেষ্টা শেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাত ভাই মিছবাহ উদ্দিন বলেন, সন্তানদের জন্য খাবার আনতে হিরণ আলী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (লন্ডন সময়) ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com