শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৫ বার

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর- রশিদ এই তথ্য জানান। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ব্জানায়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা চলছিল।

আজ সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

শিক্ষামন্ত্রী জানান, হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com