বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

কেনিয়ায় ভূমিধসে প্রাণ গেল ২৯ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৫০ বার

কেনিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ভূমিধসে সাতজন শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে নাইরোবি থেকে ২২০ কিলোমিটার দূরে পশ্চিম পোকোট কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির নাইয়ারকুলিয়ান ও পারুয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশের হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে অধিকাংশ জায়গায় রাস্তা এবং সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা এক বিবৃতিতে হতাহতদের আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, পোকোটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গেছে। ধ্বংসস্তুপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গত কয়েক সপ্তাহের ক্রমাগত বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অংশ। সোমালিয়ায় ঘরছাড়া হাজার দশেক মানুষ। এ ছাড়া তানজানিয়া ও ইথিওপিয়ারও একই অবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com