বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সময়মতো আমেরিকার হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাবে : জেনারেল কায়ানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৯৮ বার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, আমেরিকা হাড়গোড় ভেঙে যাওয়ার শব্দ সময়মতো শুনতে পাওয়া যাবে। তিনি শুক্রবার তেহরানে ইরান-ইরাক যুদ্ধের ‘খায়বার’ ও ‘বদর’ অভিযানে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাওয়া যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

তিনি মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন, ইয়েমেনের সাহসী যোদ্ধারা খালি হাতে ক্ষেপণাস্ত্র তৈরি করে তা দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এসব যোদ্ধা ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনীর (রহ:) দেখিয়ে দেয়া পথ অনুসরণ করছে।

সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইল অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন দুর্বল বলে মন্তব্য করেন জেনারেল কায়ানি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের কাছে সর্বাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও নিরাপদে থাকার জন্য সে নিজ সীমান্তে এক মিটার চওড়া ও ছয় মিটার উঁচু প্রাচীর তৈরি করছে। কিন্তু এরপরও ইহুদিবাদীরা নিরাপদ থাকতে পারবে না।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com