বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আইসিইউ থেকে দোয়া চাইলেন কাজী হায়াৎ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২১৯ বার

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিছানায় শুয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গুণী এই নির্মাতা।

এক ভিডিও বার্তায় কাজী হায়াৎ বলেন, ‘আমি এখন এই মুহূর্তে আইসিইউতে, এখন ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণ যোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’

এ‌দি‌কে, কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হ‌লে গতকাল রোববার বিকেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ জানান, ক‌রোনায় তার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সোমবার কাজী মারুফ বলেন, ‘আব্বার শরীরের অবস্থা খুব বেশি ভালো না। আইসিউতে নেওয়া হয়েছে। তার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতকালের চেয়ে আজ কিছুটা উন্নতি হয়েছে। আগে ২০ লিটার প্রয়োজন হতো, এখন অক্সিজেন ১০ লিটার লাগছে। চিকিৎসক বলছেন তিনি সুস্থ হয়ে উঠবেন-এই অবস্থায় দুইদিন অতিবাহিত হলেই আর ঝুঁকি থাকবে না। আব্বার জ্ঞান আছে এবং তিনি কথাও বলতে পারছেন।’

এই অভিনেতা আরও জানান, তার মা রোমিসা হায়াতও করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ। হাসপাতাল থেকে বাসায় ফেরার ছাড়পত্র পেয়েছেন।

এর আগে, গত ১০ মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক জানান, তার ওপেন হার্ট সার্জারি হয়েছে একাধিকবার, হার্টে ১০টি রিং পরানো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com