সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৫৪ বার

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ কিছুটা ঘোলাটে দেখা যায়। দমকা বাতাস বইলেও গরম বেশি।

গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ছয়টা থেকে আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়, ময়মনসিংহ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও বরিশালের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় কমে আসতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com