মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের ম্যাচ রেফারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২১৯ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের নেপিয়ারে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ২৮ রানে হেরে যায় টাইগাররা। মূলত বৃষ্টি আইনের এক জটিল মারপ্যাঁচে ম্যাচটি হার বরণ করে টিম মাহমুদউল্লাহ। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।

কী হয়েছিল সেই ম্যাচে?

বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগে জানতোই না কত রান তাড়া করতে হবে! প্রথমে বলা হয়, জয়ের জন্য ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে টাইগারদের। পরে ১.৩ ওভারের সময় খেলা থামিয়ে হিসেব করে বের করা হলো ১৬ ওভারে ১৭০! এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় ক্রিকেটে। শেষ পর্যন্ত অনাকাঙ্খিত এই ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেফ ক্রো।

বিসিবি পরিচালক জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ম্যাচ শেষে জেফ ক্রো বারবার বিসিবি কর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে কিউই তারকা জিমি নিশামও একাধিক টুইট করে ম্যাচ রেফারির এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি টুইটারে লিখেন, ‘রান তাড়া করতে নামার আগে একটা দল জানলোই না তারা কত রান তাড়া করছে! এটা কীভাবে সম্ভব? সব পাগল!’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com