সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী আবদুল মোত্তালিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৭১ বার

দেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. আবদুল মোত্তালিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন পাবনার ইশ্বরদী উপজেলার এই কৃতি সন্তান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি’র (ইউসেট) উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক আবদুল মোত্তালিব।

১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন আবদুল মোত্তালিব। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গাজীপুরের আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যাপনা করেন। এ সময় বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর বেসরকরি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও ইউল্যাবেও অধ্যাপনা করেন।

আবদুল মোত্তালিব রূপপুর বিবিসি বাজারের ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় ছেলে। এই অধ্যাপক রূপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া তিনি পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রাক্তণীর দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com