সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টয়লেট ভাঙতে বাধা দেওয়ায় বড়ভাইকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৯৪ বার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় টয়লেট ভাঙতে বাধা দেওয়ায় বড়ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোটভাই।

মঙ্গলবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত বড়ভাইয়ের নাম আব্দুল খালেক (৫৫)।  তিনি উপজেলার পুরুলিয়া গ্রামের মরহুম রওশন আলীর ছেলে।
পুরুলিয়া গ্রামের মরহুম রওশন আলীর দুই ছেলে আব্দুল খালেক (৫৫) ও আব্দুল মালেক (৫০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড়ভাই খালেকের একটি টয়লেট আব্দুর রাজ্জাকের ঘরের পাশে রয়েছে।  আব্দুর রাজ্জাকের ঘরে ওই টয়লেটের গন্ধ লাগে।  বারবার ওই টয়লেট অন্যত্র সরানোর জন্য বড়ভাই আব্দুল খালেককে বললে তিনি তা কর্ণপাত করেন না।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টয়লেটের গন্ধ সহ্য করতে না পেরে ছোটভাই মালেক ও তার ছেলে রাজ্জাক টয়লেটটা ভাঙতে শুরু করে।

বড়ভাই টয়লেট ভাঙতে বাধা দেয়। ওই সময় ছোটভাই আব্দুল মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া ও বঁটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার নাড়িভুড়ি বের করে ফেলে।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বড়ভাই আব্দুল খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com