রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

জমি নিয়ে মারামারি করে প্রাণ গেল চাচা-ভাতিজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৬৯ বার

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মারামারিতে মৃত্যু হয়েছে আপন চাচা-ভাতিজার। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুংরিয়া গ্রামের মৃত উসমান গনির ছেলে আব্দুল তাইদ (৬০) ও তার ভাতিজা মৃত রফিক মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫)। আহত হয়েছেন- নিহত আব্দুুল তাইদের বড় ভাই এমদাদুল হক (৬২), নিহত রিপন মিয়ার ছোট ভাই জমিরুল হক (৩২) ও রিপন মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৩৫)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ডুংরিয়া গ্রামের আব্দুল তাইদের সঙ্গে তার ভাই রাফিক মিয়ার ছেলে রিপন মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার ভোরে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় শাবলের আঘাতে গুরুতর আহত হন আব্দুল তাইদ ও রিপন মিয়া। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com