সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অন্যত্র বিয়ে করায় ‘প্রেমিকে’র পুরুষাঙ্গ কর্তন!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১৮১ বার

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রতিশ্রুতি ভেঙে আরেকজনকে বিয়ে করায় ‘প্রেমিকে’র পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী তরুণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এসব তথ্য জানিয়েছে।

ওসি জানান, আটক তরুণীর সঙ্গে ভুক্তভোগীর তরুণের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিকভাবে সম্প্রতি ওই তরুণের বিয়ে হয় অন্য এক তরুণীর সঙ্গে। এতে ক্ষিপ্ত হন আটক তরুণী। শুক্রবার রাতে প্রেমিককে নিজের ঘরে ডেকে নেন তিনি। একপর্যায়ে তরুণী ও তার বড় বোন ধারালো কিছু দিয়ে তরুণের পুরুষাঙ্গ কেটে দেন।

মোখলেছুর রহমান বলেন, চিৎকার শুনে বাড়ির লোকজন ওই তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করে। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে, পুলিশ পাহারায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরে তরুণের বাবা থানায় লিখিত অভিযোগ দিলে আটক তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com