সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাদ্রাসায় লেপ-তোশকের স্তূপে শিশুর মরদেহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৭৯ বার

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ড সংরাইশ পাকপাঞ্জতান মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে সাব্বির হোসেন সজিব (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে মাদ্রাসাটি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সাব্বির আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ফুলমতী বেগমর সন্তান। ফুলমতীর ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সজিব বড়। ৩ মাস আগে তাকে মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় সজিবের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে ছেলের লাশ দেখতে পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক। তিনি জানান, রোববার সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে ছেলেকে না দেখতে পেয়ে প্রথমে মাদ্রাসার প্রধান শিক্ষক জোনাইদ আহমেদকে তার ব্যাপারে জানতে চান তিনি। তখন প্রধান শিক্ষক জানান, তিনি সজিবকে ছুটি দিয়েছেন। ফুলমতী এ সময় ছেলে বাড়িতে যায়নি বলে জানান। পরে মাদ্রাসার ভেতর লেপ-তোশকের স্তূপে সজিবের মরদেহ দেখতে পান তিনি।

খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত না কীভাবে শিশুটি মারা গেছে। তবে আমরা মাদ্রাসার প্রধান শিক্ষকসহ মোট তিনজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com