শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

মাধ্যমিকে চলমান অ্যাসাইনমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৪৫ বার

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, দেশে করোনা ভাইরাস মহামারীর কারণে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।

দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক বিধিনিষেধ জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করল শিক্ষা অধিদপ্তর।

এর আগে গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com