রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টে বাংলা একাডেমির মহাপরিচালক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৬৪ বার

লাইফ সাপোর্টে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। গত রবিবার থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই কবি। গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান এ তথ্য জানান। তিনি বলেন, পাকস্থলীর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাবীবুল্লাহ সিরাজী। গত ২৫ এপ্রিল থেকে স্পেশালাইজড হাসপাতালে আছেন তিনি। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ

দেওয়া হয় হাবীবুল্লাহ সিরাজীকে। তিনি ২০১৬ সালে একুশে পদক, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০৭ বিষ্ণু দে পুরস্কার, ২০১০ সালে রূপসী বাংলা পুরস্কার, ২০১০ সালে কবিতালাপ সাহিত্য পুরস্কার, ১৯৮৭ সালে যশোর সাহিত্য পরিষদ পুরস্কার ও ১৯৮৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান।

সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। ভার্চুয়াল এ আয়োজনে সাড়া দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ উন্নত এবং উন্নয়নশীল দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com