রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পতেঙ্গায় অয়েল ট্যাংকারে আগুন, নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৬৪ বার

চট্টগ্রাম পতেঙ্গা বন্দরের কর্ণফুলী নদী চ্যানেলের একটি প্রতিষ্ঠানের জেটিতে নোঙর করা লাইটার অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি, আহতও হয়েছেন একজন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুপার পেট্রো কেমিকেল রিফাইনারি লিমিটেডের ঘাটে বাধা অবস্থায় ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচায় জানা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, দেশের অভ্যন্তরীণ রুটে ট্যাংকারটি তেল পরিবহন করে। জেটিতে থাকা অবস্থায় ইঞ্জিন রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com