রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবেছে পাথরবোঝাই বাল্কহেড, ৫ ক্রু উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৭০ বার

চট্টগ্রাম বন্দরের বহিঃ নোঙ্গরে একটি বাল্কহেড ডুবে গেছে। চলমান অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডটি কর্ণফুলি নতুন ব্রিজ এলাকা থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃ নোঙ্গরের আলফা আঙ্করেজ এলাকার পতেঙ্গা লাইট হাউজ থেকে দুই নটিক্যাল মাইল দূরে এমভি পিংকি নামের বাল্কহেডটি ডুবে যায়। এ সময় পাঁচজন নাবিককেই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড জানায়, বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হলে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সাথে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। চারজন নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ডের হাইস্পিড বোট ‘স্টিংরে’ উদ্ধার করে। জাহাজ থেকে লাফ দেয়া একজন নাবিককে এমভি নাফিজা জাহান নামে একটি জাহাজ উদ্ধার করে।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. আবদুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়েই কোস্ট গার্ডের হাইস্পিড বোট পাঠিয়ে পাঁচ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না, চ্যানেল স্বাভাবিক রয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com