রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ভারতবাসীর জন্য প্রার্থনা, পরিস্থিতি ভয়াবহ এক ট্রাজেডি- কমালা হ্যারিস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৭৩ বার

ভারতের করোনা পরিস্থিতিকে ট্রাজিক বা বিয়োগান্তক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। এ দুঃসময়ে তিনি ভারতীয়দের সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এটা একটা ভয়াবহ ট্রাজেডি এ নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ নেই। এই ট্রাজেডি প্রাণহানীর। এর আগেও আমি এমনটা বলেছি। আমি আবারও বলবো যে, একটি দেশ হিসেবে আমরা ভারতের জনগণকে সাপোর্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওহাইও রাজ্যের সিনসিনাতিতে শুক্রবার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

ভারতীয় মায়ের সন্তান কমালা হ্যারিস এক প্রশ্নের জবাবে বলেছেন, এরই মধ্যে আমরা ডলার হিসেবে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এটা ভারতে পিপিই এবং অন্যান্য জিনিসের পিছনে ব্যয় হবে। এ এক ট্রাজিক পরিস্থিতি। যেসব মানুষ ভুগছেন, অবর্ণনীয় দুর্ভোগে ভুগছেন- তাদের জন্য আমার প্রার্থনা। উল্লেখ্য, এর আগে ভারত থেকে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে হোয়াইট হাউজ। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি করুণ আকার ধারণ করায় এবং সেখানে বহুবিধ ভ্যারিয়েন্টের বিস্তার লাভ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর ভারতে নিজের পরিবারের যেসব সদস্য আছেন, তাদের সঙ্গে কমালা হ্যারিসের কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। ওদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেছেন, ৪ঠা মে থেকে ভারতের বিরুদ্ধে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং প্রশাসনের পরামর্শে ভ্রমণে বিধিনিষেধ থাকবে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ এবং বহুবিধ ভ্যারিয়েন্টের বিস্তারের ওপর ভিত্তি করে এই বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com