রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নাটোরে বয়স্ক দম্পতি কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ১৮১ বার

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে এক বয়স্ক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

নিহত দম্পতির মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের একমাত্র ছেলে চাকুরির কারণে স্ত্রীসহ গাজীপুর বাস করায় নিহত আমির আলী স্ত্রীসহ দু’জনেই বাড়িতে বসবাস করতেন।

এলাকাবাসী বলেছেন, নিহতের একমাত্র নাতি মেহেদী হাসান লেমন (১৭) বাড়িতে বসবাস না করলেও হত্যাকাণ্ডের পর শনিবার সকালে তাকে একবার ওই বাড়িতে দেখা গেছে। মেহেদী হাসান লেমন মাদকাসক্ত। তাই এ ঘটনার সাথে তার কোন সর্ম্পক আছে কি না পুলিশ তা খতিয়ে দেখতে শুরু করেছে। ঘটনার পর থেকে মেহেদী হাসান লেমনও পলাতক রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো জমি নিরানি, গাছের ডাল ও সিমেন্টের খুটি জব্দ করেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেছেন, লাশের ময়নাতদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com