রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

অবশেষে ভাবনার কাছে ক্ষমা চাইলেন সেই যুবক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৪৪ বার

গত মা দিবসে (৯ মে) ফেসবুকে মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও। ভিডিওতে দেখা যায়, বিশেষ এই দিনটিতে মাকে শ্রদ্ধা জানিয়ে মায়ের সঙ্গে কেক কাটেন ভাবনা ও তার বোন।

সেই ভিডিও’র নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে আবার উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। ভাবনার পোস্টে বাজে মন্তব্যকারীদের একজন নাসিব রাহাত।

এবার নিজের কর্মের জন্য এই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন তিনি। এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি মো. নাসিব রাহাত। পেশায় ছাত্র। মা দিবসে আশনা হাবিব ভাবনা তার মা-বোনকে নিয়ে একটি ভিডিও আপলোড করি ফেসবুকে। সেখানে আমি আশনা হাবিব ভাবনার পরিহিত ড্রেস নিয়ে অশালীন মন্তব্য করি, যা করা আমার মোটেও উচিত হয়নি। এটি একটি সাইবার ক্রাইম অপরাধ। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং থেকে বিরত থাকবেন।’

ভিডিও’র ক্যাপশনে ওই যুবক লিখেছেন, ‘আমার অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।’ এ ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন ভাবনা। আর ওই যুবকের ক্ষমা চাওয়ার ভিডিওটিও তিনি শেয়ার করেছেন তার ফেসবুকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com