শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এনআরসি তালিকা আসলে বিজেপির `রাজনৈতিক চাল’: মমতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা আসলে বিজেপির একটি রাজনৈতিক চাল’।

মমতার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘দেশে বাসকারী সমস্ত ব্যক্তিই বৈধ নাগরিক, জাত ও ধর্মের ভিত্তিতে কখনোই নাগরিক তালিকা তৈরি হতে পারে না।’

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের এক জনসভায় বিজেপি প্রধান অমিত শাহ বলেন, ২০২৪ সালের মধ্যে গোটা দেশের (ভারত) নাগরিকপঞ্জিকরণ হবে, আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হবে।

মমতা বলেন, ‘আমরা এ রাজ্যে কখনোই নাগরিকপঞ্জিকরণের (এনআরসি) অনুমতি দেবো না। আপনি কখনোই বর্ণ ও ধর্মের ভিত্তিতে এনআরসি প্রয়োগ করতে পারেন না। এনআরসি আসলে বিজেপির রাজনৈতিক চাল। এটি কখনোই বাস্তবায়িত হওয়া সম্ভব নয়।’

ওরা (বিজেপি) রাজনৈতিক ভাষণ দিতে ব্যস্ত, তবে আমাদের কিছুতেই ওদের ফাঁদে পড়লে চলবে না। এ দেশে বসবাসকারী সমস্ত মানুষই বৈধ নাগরিক এবং কেউ তাদের এ নাগরিকত্ব কেড়ে নিতে পারে না,’ যোগ করেন তিনি।

বিজেপির কট্টোর সমালোচনাকারী মমতা ভাষ্য, এনআরসির প্রতি তার বিরোধিতা কেবল রাজনীতির জন্যে নয়, মানবিক কারণেও তিনি এর বিরোধিতা করছেন।

তিনি বলেন, ‘একজন ব্যক্তি যিনি গত কয়েক দশক ধরে এই দেশে বাস করছেন, আপনি কীভাবে তাকে হঠাৎ করে বিদেশি ঘোষণা করতে পারেন? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। প্যান ইন্ডিয়া এনআরসি কখনই বাস্তবে রূপান্তরিত হবে না।’ ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com