বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

তরুণীর গোপন ভিডিও ফাঁস, অ্যাপেলের ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৮৮ বার

আইফোন ব্যবহারকারী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে পোস্ট করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাপলের দুই কর্মী। একইসঙ্গে এ ঘটনা ফাঁস হতেই ওই ছাত্রীকে কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছাত্রী তার ফোন সারাতে দিয়েছিলেন অ্যাপেলের একটি সার্ভিস সেন্টারে। এসময় তার ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সেন্টারটির ওই দুই কর্মীর হাতে যায়। তারা সেগুলো ওই ছাত্রীর সামাজিক যোগযোগ মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করে দেন।

এ ঘটনা পরে আদালত পর্যন্ত গড়ায়। পরে আইনি ঝামেলায় জড়িয়ে ক্ষতিপূরণ হিসেবে ছাত্রীকে পাঁচ মিলিয়ন ডলার দিতে হয় অ্যাপেল কর্তৃপক্ষকে। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। ২০১৬ সালের এই ঘটনায় অ্যাপলকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অভিযুক্ত দুই টেকনিশিয়ানকেও কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com