শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নড়াইলে মাশরাফির উদ্যোগে মাদক বিরোধী কনসার্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৯ বার

বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার উদ্যোগে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্ট শুরুর আগে সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা বলেন, নড়াইলকে বাংলাদেশের মধ্যে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। পুলিশ বা আমার একার পক্ষে এ ভালো কাজ করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যা যা করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নড়াইলকে মাদকমুক্ত জেলা করার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছি। এ কনসার্ট তারই একটা অংশ। সবাই সহযোগিতা করলে অচিরেই নড়াইলকে মাদকমুক্ত করতে পারবো।

ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা রাখুন। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কী করছে খেয়াল রাখবেন। উপস্থিত দর্শক-শ্রোতারা মাদক থেকে দূরে থাকবেন এবং মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাবেন বলে শপথ নেন।

‘যুব সমাজই দেশের প্রাণ শক্তি/যুব সমাজ চললে সঠিক পথ/উন্নত হবে দেশের ভবিষ্যত’ এ স্লোগানকে সামনে রেখে প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী উন্মুক্ত কনসার্টে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাগ, প্রাণ বিভারেজ লিমিটেডের উর্দ্ধতন কর্মকর্তা আনিসুর রহমান, ব্রান্ড ম্যানেজার মোঃ আল আমিন সিকদার।

মাদক বিরোধী কনসার্টে গান পরিবেশন করেন রেশমী মীর্জা, পুলক, পুতুল, এলিজা, হেমা। কনসার্টের বিশেষ আকর্ষণ ছিলেন মীরাক্কেল খ্যাত পাভেল। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com