শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

করোনায় রামেক হাসপাতালে আরও ১০ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৫৬ বার

মহামারি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় তাদের।

আজ বৃহস্পতিবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। এর মধ্যে করোনা সংক্রমিত হয়ে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন এবং উপসর্গে রাজশাহীর ছয়জন ও নাটোরের একজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এ ছাড়া করোনা পজিটিভ নিয়ে ১৬৪ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন। আর ৩০৯টি বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৫৮ জন, যা আগের তুলনায় ১৪ জন বেশি।

করোনা টেস্টের বিষয়ে হাসপাতালের উপপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনায় ৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪১.৫ শতাংশ, নাটোরে ১২.৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭.৪৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com