শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনা করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৫৮ বার

খুলনা করোনা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃতদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তিনজনের করোনার উপসর্গ ছিল। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), যশোরের কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কালীগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৭১ জনের করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে আটজন, যশোরে পাঁচজন, সাতক্ষীরায় দুইজন, নড়াইলে একজন, পিরোজপুরে একজন, গোপালগঞ্জে তিনজন, মাগুরায় একজন এবং ফরিদপুরে একজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com