বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধেও প্রস্তুত কিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২২০ বার

চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। তবে শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধেও প্রস্তুত তিনি। রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কিম। তিনি বলেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সব সময় প্রস্তুত থাকতে হবে। বিবিসি।

জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটিই কিম জং উনের প্রথম মন্তব্য। কিমের এমন মন্তব্য নতুন করে দুই দেশের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করছেন অনেকে।

বৈঠকে কিম বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার দেশ। তিনি জানান, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই ওই অঞ্চলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। কিন্তু বাইডেন জানিয়ে দিয়েছেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী নন, যদি না কিম পরমাণু প্রকল্পরোধে কার্যকর পদক্ষেপ না নেন। এর আগে সম্প্রতি মহামারী করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com