শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনা করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৫৬ বার

খুলনা করোনাভাইরাস ডেডিকেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

আজ রোববার সকালে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ১৩০ শয্যার করোনা হাসপাতালের রেড জোনে (আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়) ৬ জনের এবং ইয়ালো জোনে (উপসর্গ নিয়ে ভর্তি) একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছে ১৮ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। বর্তমানে হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গতকাল শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর ল্যাবে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ১৪২ জন, বাগেরহাটের ১১ জন, যশোরের ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, নড়াইল, গোপালগঞ্জে এবং মেহেরপুরে একজন করে শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com