শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ‘ধর্ষণ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৬৭ বার

সিরাজগঞ্জে এবার চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণী (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাকচালক মো. সোহেল রানাকে (৩২) আটক ও ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকসহ চালককে আটক করা হয়। এ সময় ট্রাকের কেবিন থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়। আটক সোহেল রানা বগুড়া জেলা সদরের আসগোলা এলাকার মনসুর আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গাজীপুরের চন্দ্রা থেকে ওই তরুণীকে ট্রাকের কেবিনে চড়ে নিজ বাড়ি সিরাজগঞ্জের চান্দাইকোনায় যাচ্ছিলেন। ট্রাকের ভেতরে আরও কিছু যাত্রীও ছিল। ট্রাকটি এলেঙ্গা এলাকায় যাওয়ার পর চালক ও হেলপার অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও কেবিনের মধ্যে ওই তরুণীকে নিয়ে রওয়ানা হন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাকের এক যাত্রী ৯৯৯ ফোন দেন। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকটি পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে কড্ডার মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ট্রাকের কেবিন থেকে ওই তরুণীকে উদ্ধার ও চালককে আটক করা হয়। তবে ট্রাকের হেলপার পালিয়ে যান। তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণী কিছুটা মানসিক প্রতিবন্ধী। তাকে ধর্ষণ করা হয়েছে বরে হয়েছেন বলে আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম জানান, ট্রাকের হেলপারকে দ্রুত সময়ের মধ্যে আটকে চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com