শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৫০ বার

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মারা যান তারা। একই সময়ে জেলায় করোনা টেস্টে ২৮২ জনের মধ্যে ১২২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতে করোনা সংক্রমণের হার ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।

জানা গেছে, প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে ক্লিনিকে। তৃতীয় সপ্তাহ চলমান লকডাউনের আজ শেষ দিন। কিন্তু শহরে কিছুটা মানা হলেও মানা হচ্ছে না গ্রামেগঞ্জে। এদিকে লকডাউনের তৃতীয় সপ্তাহের শেষ দিন চলছে। তারপরও সংক্রমণ প্রতিরোধ না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি লকডাউন বাড়ানো যাবে কিনা, এ বিষয়ে আজ বিকেলে ভার্চ্যুয়াল সভা আহ্বান করা হয়েছে। তবে লকডউানে কর্মহীন মানুষ আগের মত সরকারের সাহায্য দাবি করেছে। একই সাথে সবার জন্য লকডাউন কঠোর হওয়া দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের এ প্রধান কর্মকর্তা ডা. হুসেন সাফায়াত বলেন, ‘লকডাউন চলাকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।’

সরকারি তথ্যমতে, জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৯৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছে। বর্তমানে ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ১১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com