শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ করোনা শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৫০ বার

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে, যা আক্রান্তের হার হিসাবে শতভাগ। এই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় একজন, আলমডাঙ্গা উপজেলায় সাতজন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত দুজনের মধ্যে একজন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। আর মারা গেছেন ৯১ জন।

প্রসঙ্গত, ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বুধবার সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে ২০ জুন সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com