শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৫৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ছয় জন, নওগাঁর তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জের চার জন এবং নাটোরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজেটিভ এবং নয় জন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার আট জন, কুষ্টিয়ার তিন জন এবং চুয়াডাঙ্গার দুই জন রয়েছেন।

এর আগের দিন গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজেটিভ হয়। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। নওগাঁর ১৬০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের ফলাফল পজেটিভ আসে। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com