রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২৯ জুন এইচএসসির ফরম পূরণ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪১ বার

করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনো অনিশ্চয়তার কমতি নেই। এরই মধ্যেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ফরম পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করতে হবে। তবে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না। সেজন্য ওই পরীক্ষার কোনো ফি আদায় করতে নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি দিতে হবে। এর অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। বার বার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ পরিস্থিতিতে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করেছিল সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com