শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ঘুম থেকে তুলে নিয়ে ইউপিডিএফ সদস্যকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৬৩ বার

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ধরে নিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম অমর জীবন চাকমা (৪০)। তিনি হাজাছড়া জোড়াব্রিজ এলাকার সুরেশ চন্দ্র চাকমার ছেলে। তবে তিনি নোয়াপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার আহমেদ জানান, অমর চাকমার লাশ উদ্বার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের শ্বশুর বিজয় চাকমা জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা (৪০)। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্বার করেছে।

জানা গেছে, অমর জীবন চাকমা ইউপিডিএফ (প্রসিত খীসা) দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। সবজি বেচাকেনা করে সংসার চালাতেন অমর চাকমা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com