শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক-হেলপার নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৫১ বার

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক-হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক নোয়াখালী নজিরপুর এলাকা মৃত আবদুস সামাদের ছেলে আবদুল মতিন ও হেল্পার রাফি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিডিএম পরিবহনের একটি বাস চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীরা জানান, নিহত দুজন বাসের চালক ও হেলপার। আহত ৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাসটি উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com