রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৮৮ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূ ভুক্তভোগীর বড় ভাইয়ের স্ত্রী। সম্পর্কে তিনি ভুক্তভোগী ভাবি। এর আগের তার বিরুদ্ধে প্রতিবেশী এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ছিল।

ভুক্তাভোগীর বাবা জানান, মোবাইল সারানোর কথা বলে রোববার রাতে তার ছোট ছেলেকে ডেকে নেয় বড় ছেলের বউ। পরে ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন। এতে গুরুতর আহত ছেলেকে রাতেই উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে অবস্থার অবনতি হলে আজ সোমবার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে তার ছেলের বউ গত ২৭ মার্চ প্রতিবেশী যুবকের পুরুষাঙ্গ কেটে দেন বলে জানান তিনি। তবে, কী কারণে ওই গৃহবধু দুই যুবকের পুরুষাঙ্গ কেটেছেন, তার কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি থাকার কারণে ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com