শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৬৫ বার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস দেখানো কিশোর গ্যাংয়ের সেই ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দশমী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি ওরফে আসিফ (১৯), একই এলাকার বিটুল পারভেজের ছেলে রাতুল (১৭), লিপুর ছেলে শিশির (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্দ্বীপ (১৬), সিঅ্যান্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান (১৬), সদর উপজেলার হাতিকাটা গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), দৌলাতদিয়াড় গ্রামের মফিজুর রহমানের ছেলে প্রিন্স (১৬) ও একই এলাকার আশরাফুলের ছেলে ইমন (১৬)।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইমন রহমান নামে (১৪) এক স্কুলছাত্রকে রোববার রাতে উপর্যুপরি কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর পর ফেসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য।

পর দিন সোমবার সন্ধ্যায়  সদর উপজেলার দশমী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর জেলা শহরের ইসলামী হাসপাতলের সামনে ইমন নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কিশোর গ্যাং। রাতে তারা সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
পরে মৌখিক অভিযোগের ভিত্তিতে দশমী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এলাকাবাসী জানান, একটি মোবাইল ফোন কেন্দ্র করে সোহান গ্রুপ ও জখম ইমন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার সকালে ইমনসহ বেশ কয়েজন সোহানকে মারধর করে। ওই দিন দুপুরে সোহান গ্রুপের কয়েকজন ইমনের বাবার দোকানসহ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পর দিন উভয়পক্ষের অভিভাবকের উপস্থিতিতে সদর থানায় বিষয়টি মীমাংসা হয়।

পরে রোববার সন্ধ্যায় সোহান গ্রুপের কয়েকজন ইমনকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। জখম ইমন রহমান (১৬) চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com