রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

স্ত্রীসহ করোনায় আক্রান্ত ইউএনও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৬১ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ও তার স্ত্রী। আজ শুক্রবার সকালে ইউএনও নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, ‘গত এক দিনে উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় সাতজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউএনও, তার স্ত্রী ও তাদের বাসার এক নারী রয়েছেন।’

এ বিষয়ে ইউএনও জহিরুল হায়াত বলেন, গত শনিবার থেকে হঠাৎ করে পরিবারের তিনজনের জ্বর অনুভূত হয়। তাদের শরীর ও গলা ব্যথাও শুরু হয়। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য তিনি ও তার স্ত্রীসহ তিনজন নমুনা দেন।

তিনজনের নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। এরপর থেকে তারা উপজেলা সদরে সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন। বর্তমানে জ্বর সর্দি আছে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮২ জনের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত উপজেলায় এক নারীসহ ১৩ জন করোনায় মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪১৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com