শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অকারণে বাইরে বেরিয়ে মিরপুরে আটক ৩০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৯ বার

অকারণে ঘর থেকে বের হয়ে রাজধানীর মিরপুর থেকে পুলিশ কর্তৃক আটক হয়েছেন আরও ৩০ জন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। পুলিশ বলছে, মিরপুর এলাকায় বিধিনিষেধ অমান্য করায় তাদের আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে রাস্তায় বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।

এর আগে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে বের হওয়ায় গতকাল বৃহস্পতিবার মিরপুরে শতাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, পল্লবী এলাকায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

বিধিনিষেধের প্রথম দিন (বৃহস্পতিবার) থেকেই রাজধানীয়সহ সারা দেশেই পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি কাজ করছে। প্রথম দিন আটক করা হয় মোট ৭৫৫ জনকে। এর মধ্যে মামলা দায়ের করে ২৫৮ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ছাড়া দিনব্যাপী অভিযানে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ছয়টি গাড়ি আটক ও ৭৭টি গাড়ি রেকারিং করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com