বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সেমিতে মেসিরা, ফাইনালে কি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৩৪ বার

না, তিনি হারিয়ে যাননি। তিনি শুধু ক্লাবের জার্সিতেই নয়, দেশের হয়েও নিজের পুরোটা উজার করে দেন। বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিতে এখনো নিখুঁত ফ্রি-কিক থেকে গোল উপহার দিতে পারেন। আর রোববার সকালে ফুটবলবিশ্ব আরো একবার সেই মেসি ম্যাজিকেরই সাক্ষী রইল। যিনি একটি গোল করলেন এবং একটি করালেন। আর সেই সাথে কোপার শেষ চারের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

শেষ আটে চিলিকে মাটি ধরিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছেছে ব্রাজিল। আর এদিন ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানিয়ে চাপে রাখছিলেন মেসি, ডি মারিয়ারা। প্রথমার্ধেই খোলে গোলমুখ। রডরিগো ডি পল গোল করে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। এরপর ইকুয়েডর রক্ষণভাগ আঁটসাট করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ৮৪ মিনিটে এলএম টেনের ক্রস থেকে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন লোতারো মার্টিনেজ। আর ম্যাচের ইনজুরি টাইমে আরও একবার মেসির নিখুঁত ফ্রি-কিকের সাক্ষী থাকেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com