সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সড়ক দুর্ঘটনায় মিশু সাব্বিরের মামাতো বোনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৭১ বার

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন স্বর্ণা। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু। শিশুটি কোমায় চলে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির। তিনি লেখেন- আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

অভিনেতা মিশু সাব্বিরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়

 

ওই স্ট্যাটাসের পর এই ঘটনায় শোক প্রকাশ করছেন অনেকেই। নিহতের রুহের মাগফিরাত কামনা ও মিশু সাব্বির এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com