শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হাসপাতালের করোনা ওয়ার্ডে জায়গা নেই, গাছতলায় শুয়ে অক্সিজেন নিলেন রোগী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৫২ বার

দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। ফলে অনেকেরই জায়গা হচ্ছে না হাসপাতালে। যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে জায়গা না থাকায় হাসপাতালের সামনে গাছতলায় শুয়ে অক্সিজেন নিয়েছেন রিনা খাতুন (৫৫) নামে এক রোগী। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

রিনা খাতুনের স্বামী আবদুল আজিজ জানান, করোনা উপসর্গ নিয়ে গত সোমবার রাতে রিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে পাঠানো হয়। সেখানে শয্যা খালি না থাকায় বাধ্য হয়ে স্বজনরা তাকে করোনা ওয়ার্ডের বাইরে থাকা একটি টেবিলের ওপর রাখেন। গতকাল মঙ্গলবার সকালে রোগীদের নমুনা সংগ্রহ শুরু হওয়ায় সেই টেবিলের ওপর থেকে তাকে নামিয়ে রাখা হয় হাসপাতালের সামনের গাছতলায়। সেখানে রেখেই তাকে অক্সিজেন দেওয়া হয়।

গতকাল রাত ১১টার দিকে আবদুল আজিজ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে একটি শয্যার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরে রিনাকে সেখানে নিয়ে যাওয়া হয়।’

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান না হওয়ায় বারান্দা কিংবা গাছতলায় থাকার মতো ঘটনা ঘটছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com