শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আটলান্টিক সিটিতে ১৪ জুলাই, বুধবার ‘ঈদ বাজার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৪ জুলাই, বুধবার ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হবে।আটলান্টিক  সিটির ২৭০৯, ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে প্রবাসীদের মিলনকেন্দ্র  ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ ওই দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই ‘ঈদ বাজার’ চলবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার যৌথভাবে এই ‘ঈদ বাজার’এর আয়োজন করেছে।

ঈদুল আজহার প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই ‘ঈদ বাজার’এ প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন।

স্টলগুলোতে শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে।

‘ঈদ বাজার’ আয়োজকদের অন্যতম জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদুল আজহার উৎসব আমেজের একটু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক,কার্যকরী সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ‘ঈদ বাজার’ সফল ও সার্থক করে তোলার জন্য প্রবাসী  বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

আটলান্টিক সিটিতে এই ‘ঈদ বাজার’ আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com