শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আপ্লুত মমতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪৫ বার

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে আপ্লুত হয়েছেন মমতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি এ কথা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

এর আগে গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানোর বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ। রোববার দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। ট্রাকটিতে হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com