শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৫৯ বার

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন এবং উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর এই তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৬ জন। আগের দিন ছিলেন ২৮৮ জন। আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩০৭ জন। বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৫৭৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন আরও পাঁচ জন। একই সময়ে ৮৯২টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৭ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৮২ জনের এবং মারা গেছেন ৩৪১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com