রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বামীর পেট ব্যথা দেখে গৃহবধূর আত্মহত্যা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৬৫ বার

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন জান্নাত নামে এক গৃহবধূ। তিনি সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের আলী হোসেনের স্ত্রী। আজ বুধবার ভোরে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটমাস আগে সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের হীরা মিয়ার ছেলে আলী হোসেনের সঙ্গে জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার সুখে চলছিল। গত তিনদিন আগে জান্নাতের স্বামী আলী হোসেনের পেটে ব্যথা শুরু হয়। এই ব্যথা দুদিনেও ভালো হচ্ছিল না।

এরইমধ্যে আলী হোসেনের পেট ব্যথা নিয়ে প্রতিবেশীরা বলাবলি করছিলেন, ‘বিয়ের পর স্বামীর পেট ব্যথা হলে মারা যায়’। এই কথা শোনার পর জান্নাত মানসিকভাবে ভেঙে পড়েন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি সিদ্ধান্ত নেন স্বামী মারা যাওয়ার আগে নিজে মারা যাবেন। পরে ঘরে থাকা ইঁদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাত। এসময় তাকে মুমুর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিষপান করার কারণ বলেন।

আজ বুধবার ভোরে মারা যান জান্নাত। তার মরদেহ হাসপাতালে ফেলে চলে যান স্বজনরা। হাসপাতালের রেজিস্ট্রার খাতায় দেওয়া জান্নাতের স্বামী আলী হোসেন বলেন, ‘আমরা বাড়িতে এসেছি। আত্মীয়-স্বজনদের নিয়ে হাসপাতালে আসবো। আমার পেট ব্যথার কারণে জান্নাত বিষপান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বিষপান করায় একটি মেয়ে মারা গেছে বলে জানতে পেরেছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com