সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৬৪ বার

নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ নিতে এসেছিলেন এক বৃদ্ধ। তার হাতে একটি শাড়ি তুলে দেন মেয়র আবদুল কাদের মির্জা। কিন্তু শাড়িটি পরিবর্তন করতে চাইলে সেই বৃদ্ধকে ঘুষি মারেন তিনি। আজ শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে।

ঈদুল আজহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় পৌরসভা চত্বরে। এ সময় এই কাণ্ড ঘটান পৌরসভার মেয়র কাদের মির্জা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে ঘুষি মারা ছাড়াও তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। এ ছাড়া আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে। এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com